tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে সদস্য বা সভাপতির জন্য ন্যূনতম যোগ্যতা হবে স্নাতক ডিগ্রি। এই নিয়ম প্রযোজ্য হবে স্কুল, কলেজ ও মাদ্রাসা—সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে। তিনি সোমবার (১৬ মার্চ) বিকালে শিক্ষামন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার জন্য বেসলাইন হবে স্নাতক ডিগ্রি। তবে শুধু ডিগ্রিতেই সীমাবদ্ধ থাকছি না; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেও বিবেচনা করা হবে। আমাদের লক্ষ্য যোগ্য ও দক্ষ মানুষকে নেতৃত্বের উচ্চতর দায়িত্বে আনা।”

তিনি আরও বলেন, “আগের সরকারের সময় সিনিয়র শিক্ষক বা হেডমাস্টার হতে হতো—ফলে সুযোগ সীমিত ছিল। তখন নেপোটিজম ও ফেভারিটিজমের অভিযোগও উঠত। আমরা চাই এই প্রথা ভেঙে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে। যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে।”