বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক হিসেবে বেলায়েত হোসেন মৃধাকে মনোনীত করা হয়েছে। রবিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “আপনাকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।”
এছাড়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধিতে বেলায়েত হোসেন মৃধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
চিঠিতে আরও জানানো হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।



