tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনমাহফুজের মায়ের ইন্তেকাল

মাহফুজের মায়ের ইন্তেকাল

টিভি ও চলচ্চিত্র অভিনেতা মাহফুজ আহমেদের মা ফজিলাতুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রবিবার (১৫ মার্চ) বিকেল ৩টায় মৃত্যুবরণ করেন, বয়স হয়েছিল ৮৩ বছর। মাহফুজ আহমেদের মায়ের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তাঁর সর্বশেষ ছবির ‘বিশ্বসুন্দরী’র চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান। জানাজা অনুষ্ঠিত হবে সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার জগৎপুর গ্রামে, মরহুমার প্রয়াত স্বামীর দ্বারা নির্মিত মসজিদে, এবং পরবর্তীতে তিনি স্বামীর কবরের পাশে দাফন করা হবে।