tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ট্রেনে ঈদ ফেরত যাত্রার টিকিট মিলবে ১৩ মার্চ

ট্রেনে ঈদ ফেরত যাত্রার টিকিট মিলবে ১৩ মার্চ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার শুরু হবে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) থেকে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন ২৩ মার্চের টিকিট পাওয়া যাবে।

এছাড়া ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।   বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।