tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীরাজধানীতে মাদক সেবনকে কেন্দ্র করে পথশিশুকে হত্যা

রাজধানীতে মাদক সেবনকে কেন্দ্র করে পথশিশুকে হত্যা

রাজধানীর তেজগাঁওয়ে মাদক সেবনকে কেন্দ্র করে শুক্রবার (১ মার্চ) রাতে এক পথ শিশুর কাঁচের আঘাতে আরেক পথ শিশু খুন হয়েছে। নিহতের নাম  ময়জুল ওরফে কালু (১৬)। এ ঘটনায় অভিযুক্ত পথশিশু হামিদুলকে পুলিশ আটক করেছে।

সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে তেজগাঁও থানাধীন সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে মাদক সেবন নিয়ে ঝগড়া চলছিল পথশিশু ময়জুল ও হামিদুলের।এ সময় হামিদুল একটি কাঁচের টুকরা দিয়ে ময়জুলের ঘাড়ের বাম পাশে আঘাত করে। পরে অন্য পথশিশুরা ময়েজুলকে রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই পথশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।