tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।এই ঘটনায় ভারতের দুই পাইলট নিহত হয়েছেন। নিহত দুই সেনা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।

বিবৃতিতে বলা হয়েছে, কার্বি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি সু-৩০ এমকেআই বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বিমানবাহিনী জানায়, যুদ্ধবিমানটি অসমের জোরহাট থেকে উড্ডয়ন করেছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে (১৪১২ জিএমটি) শেষবারের মতো কন্ট্রোল রুমের সঙ্গে এটির যোগাযোগ হয়েছিল।

ভারতের বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবং নিখোঁজ বিমান ও পাইলটদের সন্ধানে একটি বিশেষ উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।