প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি।
সুপারিশপ্রাপ্তদের মধ্যে আছেন—
- গ্রেড-১ পদে: ১২ জন
- গ্রেড-২ পদে: ৩২ জন
- গ্রেড-৩ পদে: ৩৪ জন
এরা সবাই ইতিমধ্যে অবসরে গেছেন। কোনো পদোন্নতি আগের তারিখ থেকে কার্যকর হলে তাকে ভূতাপেক্ষ পদোন্নতি বলা হয়।
আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এটি কমিটির দ্বিতীয় প্রতিবেদন।
এর আগে প্রথম প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসনের উপসচিব থেকে সচিব পর্যায়ের ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে পদোন্নতিতে বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন যাচাইয়ের জন্য গত বছরের ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির কার্যক্রম দুই ধাপে সম্পন্ন হয়—
- প্রথম ধাপে: উপসচিব থেকে সচিব পর্যায়ের আবেদন যাচাই শেষে ১০ ডিসেম্বর প্রতিবেদন জমা দেওয়া হয়।
- দ্বিতীয় ধাপে: প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের ৩১৮টি আবেদন আসে। এর মধ্যে ৬৮টি ছিল আওতাবহির্ভূত, ৪০টি অসম্পূর্ণ। বাকি ২১০টি আবেদন পর্যালোচনা করে ৭৮ জনকে পদোন্নতির সুপারিশ করা হয়।
- ৬ জনকে তিন ধাপ
- ১৭ জনকে দুই ধাপ
- ৫৫ জনকে এক ধাপ
পদোন্নতির সুপারিশ করা হয়। তবে ১৩২ জনের আবেদন গৃহীত হয়নি।
প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।



