tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়শ্রদ্ধা জানাতে গভীর রাতেও শহীদ মিনারে শিশুরা

শ্রদ্ধা জানাতে গভীর রাতেও শহীদ মিনারে শিশুরা

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গভীর রাতেও মা-বাবার হাত ধরে এসেছে শিশুরা।

ঢাকার ইসলামবাগ থেকে ফুলের তোড়া হাতে বাবা-মায়ের সঙ্গে এসেছে দুই বছর বয়সী আদিবা। তার মা আফরোজা নাজনীন জাগো নিউজকে বলেন, ‌‘ইচ্ছা ছিল মেয়েকে নিয়ে শহীদ মিনারে আসবো। মেয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো, ছবি তুলমাম। ভালো লাগছে।’কাকরাইল থেকে তিন বছরের ছোট্ট রাফসানকে সঙ্গে নিয়ে এসেছেন রিয়াজুল বাশার। তিনি বলেন, ‘গতবছরও এসেছিলাম। ছেলে সন্ধ্যা থেকেই বায়না ধরেছিল শহীদ মিনারে আসবে। তাই এসেছি। ছেলে এখন খুশি।’

রাত ৩টার দিকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে আড়াই বছরের সিয়াদ তার বাবা, মা ও দাদির সঙ্গে এসেছে। সিয়াদের এক হাতে ফুলের তোড়া অন্য হাতে জাতীয় পতাকা।সিয়াদের দাদি বলেন, ‘নাতিকে নিয়ে এসেছি। শহীদ মিনারে ফুল দিয়ে বাইরে সেহরি খেয়ে একবারে বাসায় যাবো।’

এর আগে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নামে সর্বস্তরের মানুষের ঢল। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২টার আগেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল হাতে জড়ো হন শহীদ মিনারের আশপাশের এলাকায়।