ইরানে সম্ভাব্য সামরিক হামলার ক্ষেত্রে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য। এ তথ্য জানিয়েছে দ্য টাইমস।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের এ অবস্থানের ফলে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে এবং বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।
তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের প্রতিরক্ষা চুক্তির আওতায় গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ার ফোর্ড ঘাঁটিতে মার্কিন বিমান ও ভারী বোমারু বিমান মোতায়েন থাকে। এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া দ্বীপে রয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক বিমানঘাঁটি।
তবে এসব ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে হলে ব্রিটিশ সরকারের পূর্বানুমোদন প্রয়োজন। সম্ভাব্য ওই সামরিক অভিযানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে এমন অনুমতি দিতে রাজি হয়নি লন্ডন। যুক্তরাজ্যের আশঙ্কা, সুস্পষ্ট আইনি ভিত্তি ছাড়া এ ধরনের হামলায় জড়ালে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।



