tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়দাপুটে জয়ে ফাইনালে বাংলাদেশ

দাপুটে জয়ে ফাইনালে বাংলাদেশ

নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ নারী দল। অধিনায়ক ফাহিমা খাতুনের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে টাইগ্রেসরা ৫৪ রানের বড় জয় তুলে নেয়।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩৯ রানেই দুই ওপেনার শামীমা সুলতানা (১৩) ও ইশমা তানজিম (১২) ফিরে যান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮১ রানে ৬ উইকেট পড়ে গেলে চাপে পড়ে দল। তবে সেখান থেকে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলে ৫টি চারে অপরাজিত ৪০ রান করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান তোলে বাংলাদেশ। পাকিস্তানের হাফসা খালিদ ও ওমাইমা সোহেল দুটি করে উইকেট শিকার করেন।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের দাপটে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। সানজিদা আক্তার মেঘলার ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় তাদের ব্যাটিং লাইনআপ। মাত্র ৯ রানেই ২ উইকেট হারানো দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফাহিমা খাতুন ও ফাতেমা জাহানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার।

ব্যাট হাতে ৪০ রানের ইনিংস খেলার পর বল হাতেও ২ উইকেট নেন ফাহিমা খাতুন। তবে ম্যাচসেরা পারফরম্যান্স আসে সানজিদা আক্তার মেঘলার কাছ থেকে। ৩.৪ ওভারে মাত্র ৬ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন তিনি। এছাড়া ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট নেন।