tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী

সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন লি কিয়াং। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় লি কিয়াং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ। দুই দেশ সর্বাত্মক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন করে আসছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে পারস্পরিক সম্মান, সমতা এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার নীতিতে উভয় দেশ একে অপরের সঙ্গে কাজ করেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ।

তিনি আরও বলেন, চীনা সরকার বাংলাদেশের নতুন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে, যাতে দেশটি সুষ্ঠু ও স্থিতিশীলভাবে রাষ্ট্র পরিচালনায় এগিয়ে যেতে পারে। দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় করা, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় সম্প্রসারণের লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে জানান।

লি কিয়াং আশা প্রকাশ করেন, উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দুই দেশের জনগণের জন্য আরও ব্যাপক কল্যাণ বয়ে আনবে।