tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বাংলাদেশে নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি?

বাংলাদেশে নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি?

প্রায় ১৭ বছর পর সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনে, জামায়াতের ইসলামী জোট ৭৭, স্বতন্ত্র ৭ অন্যান্যরা ১ আসনে জয়ী হয়েছে। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর মাধ্যমে প্রায় দুই দশক পর ফের রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে দলটি।

একই সঙ্গে যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার সাত সপ্তাহের মাথায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতন ঘটে। এরপরেই দেশে ফেরার সুযোগ পান তারেক রহমান। তিনি ২০০৮ সালে দেশ ছেড়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আটক থেকে মুক্তি পাওয়ার পর তার চিকিৎসার প্রয়োজন ছিল। সে সময়ই তিনি লন্ডনে পাড়ি জমান।

গত বছরের ২৫ ডিসেম্বর দেশে পা রাখেন তারেক রহমান। দেশে ফেরার কয়েকদিনের মাথায় তার মা দেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন তিনি। নির্বাচনে ভূমিধস জয়ের পর এখন তার নেতৃত্বে সরকার গঠনের অপেক্ষায় রয়েছে বিএনপি।এদিকে এবারের জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটেরও আয়োজন করা হয়েছিল। গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা থেকে নিম্নস্তরের নিয়ন্ত্রণের ক্ষমতাসহ একটি নতুন উচ্চকক্ষ তৈরি পর্যন্ত বিভিন্ন পরিবর্তনের পক্ষে সম্মত হয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ মানুষ। এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে আশা সবার। এখন যদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালুর বিষয়টি অনুমোদন পায় তাহলে দেশের সংসদীয় কাঠামোয় একটি বড় পরিবর্তন আসবে।

১৫ বছর ধরে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি ও জালিয়াতির মাধ্যমে বার বার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। দীর্ঘদিন ধরে জোর করে দেশের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। বিরোধীদের অন্যায়ভাবে আটক বা হত্যা করা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করেছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ১৪০০ মানুষের প্রাণের বিনিময়ে স্বৈরশাসনের অবসান ঘটে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। শেখ হাসিনাকে এখনো নিরাপদ আশ্রয়ে রেখেছে তার দীর্ঘদিনের মিত্র নয়াদিল্লি।