tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশতিন জেলায় নির্বাচনি সংঘর্ষে আহত ৪২

তিন জেলায় নির্বাচনি সংঘর্ষে আহত ৪২

দেশের তিন জেলায় পৃথক নির্বাচনি সহিংসতায় অন্তত ৪২ জন আহত হয়েছেন। কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ ও বরিশালের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপির নির্বাচনি জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের সমর্থনে আয়োজিত জনসভার শেষ পর্যায়ে যুবদলের একটি মিছিল সভাস্থলে পৌঁছালে আসনবিন্যাস নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে হামলার ঘটনায় সাতজন আহত হয়েছেন। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে সোনালী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি সোনালী মার্কেট এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতন বলেন, ঘটনার সঙ্গে তিনি বা তাঁর দল জড়িত নন। গজারিয়া থানার ওসি মো. হাসান আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলায় ধানের শীষ ও ফুটবল প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে শরিকল হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান অভিযোগ করেন, তাঁর নির্বাচনি গণসংযোগে বাধা দিয়ে হামলা চালানো হয়। এতে তাঁর কয়েকজন কর্মী আহত হন।
তবে গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব অভিযোগ অস্বীকার করে বলেন, বাজারে সাধারণ মানুষের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট থানাগুলো জানায়, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।