tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পথশিশুর

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পথশিশুর

রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া কলেজ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. জাহিদ (১১) নামের এক পথশিশু নিহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাহিদকে হাসপাতালে নিয়ে তার বন্ধু পথশিশু মো. রাব্বি জানায়, যাত্রাবাড়ীর দয়া কলেজ এলাকার হাসপাতালের সামনে রাস্তা পারাপার সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা জানানো হয়েছে।