tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়শীতের দাপট কমেছে, দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই

শীতের দাপট কমেছে, দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই

সারাদেশে শীতের প্রকোপ অনেকটা কমে গেছে। দেশের কোথাও আজ শৈত্যপ্রবাহ নেই। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, শীত কিছুটা কমছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বাড়ছে। ২০ জানুয়ারির পর আবার শীত কিছুটা বাড়তে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) আবহাওয়া অফিসের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। এরপর ২০ জানুয়ারি তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, ২১ জানুয়ারি থেকে ফের তাপমাত্রা কমতে পারে।

এসময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।