tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিপ্রশাসকমুক্ত সংগঠনের জন্য ১২ ফেব্রুয়ারির পরই ভোট চান ব্যবসায়ীরা

প্রশাসকমুক্ত সংগঠনের জন্য ১২ ফেব্রুয়ারির পরই ভোট চান ব্যবসায়ীরা

প্রায় দেড় বছর ধরে প্রশাসক দিয়ে চলছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। প্রশাসক দিয়ে চলা তথ্যপ্রযুক্তি খাতের দুই সংগঠন বেসিস ও ই-ক্যাবেও অচলাবস্থা চলছে। প্রশাসক দিয়ে চলায় আরও বেশকিছু সংগঠনও স্থবির হয়ে পড়েছে।

অন্তর্বর্তী সরকারের গত প্রায় দেড় বছরে এই বাণিজ্য সংগঠনগুলোতে নির্বাচন দেওয়ার জোরালো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এতে দেশের ব্যবসা-বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। ফলে জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এসব সংগঠনে নির্বাচিত ব্যবসায়ী প্রতিনিধি দেখতে চায় দেশের ব্যবসায়ী সমাজ। ব্যবসায়ী নেতারা বলছেন, নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে প্রশাসক থাকা সংগঠনগুলোতে দ্রুত নির্বাচন দেওয়া।

প্রশাসক থাকা উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে- এফবিসিসিআই, বেসিস, ই-ক্যাব, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ), চট্টগ্রাম চেম্বার ও সিলেট চেম্বার।অন্তর্বর্তী সরকারের সময়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে নির্বাচন হয়েছে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (বিসিসিসিআই)।আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনের আগে দেশে কোনো পেশাজীবী সংগঠন, সাংবাদিক সংগঠন ও বাণিজ্য সংগঠনে নির্বাচন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে সব রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, পেশাজীবী সংগঠনের নির্বাচন ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের সব সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পরে আয়োজন করতে হবে।প্রায় দেড় বছর ধরে প্রশাসক দিয়ে চলছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। প্রথম প্রশাসকের মেয়াদ শেষে দ্বিতীয় প্রশাসক এলেও সংগঠনটির নির্বাচন নিয়ে তেমন কোনো তোড়জোড় নেই। গত বছরের ৭ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সময় বাড়ানো হয় ৪৫ দিন। এফবিসিসিআই নির্বাচনের তফসিল ঘোষণার পর সাতটি রিট মামলা করেন ব্যবসায়ী ও তাদের প্রতিনিধিরা। এসব মামলার জেরে এফবিসিসিআইয়ের নির্বাচন ঝুলে যায়।