tanaka
প্রচ্ছদরাজনীতিমতামত দিন, পৌঁছে যাবে তারেক রহমানের কাছে

মতামত দিন, পৌঁছে যাবে তারেক রহমানের কাছে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের সর্বস্তরের মানুষদের মতামত নেবেন আগামী নির্বাচন, দল পরিচালনা ও সরকার গঠনের সকল বিষয়ে। লক্ষ্য, দল ও সরকারের প্রতিটি কর্মকাণ্ডে সাধারণ মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করা এবং রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো।

শিগগিরই তারেক রহমানের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের মতামত আহ্বানের জন্য একটি কিউআর কোড চালু করা হবে। এর মাধ্যমে যেকোনো নাগরিক যে কোনো বিষয়ে মতামত দিতে পারবেন। ইতিমধ্যেই ‘ম্যাচ মাই পলিসি’ (www.matchmypolicy.net) নামের একটি ওয়েবসাইট চালু হয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “জনগণের মতামতের ভিত্তিতেই দল পরিচালনা, নির্বাচন ও সরকার পরিচালনার কাজ হবে। প্রতিটি কর্মকাণ্ডে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো আমাদের লক্ষ্য।”

ওয়েব অ্যাপটি মূলত সোয়াইপভিত্তিক। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু নীতির সংক্ষিপ্ত বিবরণ থাকবে, যা সোয়াইপ করে নিজের অবস্থান জানানো যাবে। এছাড়াও ‘Opinion’ অপশনে লেখা পরামর্শ দেওয়া যাবে।

বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান বলেন, “ম্যাচ মাই পলিসি কেবল প্রযুক্তিগত উদ্যোগ নয়; এটি অংশগ্রহণমূলক গণতন্ত্র, নীতিনির্ভর রাজনীতি এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।”