তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইং-এ দায়িত্বরত চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চার কর্মকর্তার মধ্যে রয়েছেন:
- মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ,
- সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কন্স্যুলেট জেনারেল অফিসের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান,
- সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান, এবং
- জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ মার্চ এই কর্মকর্তাদের তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে ১৫ কার্যদিবসের মধ্যে দেশে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ১৩ এপ্রিলের প্রজ্ঞাপনটি বাতিল করা হয় এবং নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাদেরকে কর্মস্থলে দায়িত্ব পালন করতে অনুমতি দেওয়া হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, নতুন কর্মকর্তা নিয়োগ এবং সংশ্লিষ্ট আর্থিক সরকারি আদেশ জারি হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে এই কর্মকর্তাদের অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে প্রত্যাবর্তন করতে বলা হয়েছে।



