tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশের পতাকা ছিঁড়ে উগ্রবাদী হিন্দুদের বিক্ষোভ

বাংলাদেশের পতাকা ছিঁড়ে উগ্রবাদী হিন্দুদের বিক্ষোভ

ভারতের মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে একদল বিক্ষোভকারী জড়ো হয়ে বাংলাদেশবিরোধী বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং ‘বাংলাদেশ মুর্দাবাদ’সহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে প্রায় দেড় শতাধিক বিক্ষোভকারী এ কর্মসূচিতে অংশ নেয়। মুম্বাইয়ের একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিকাল ৫টার দিকে বিক্ষোভকারীরা হঠাৎ করে বাংলাদেশ মিশনের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করলে স্থানীয় নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা সদস্যরা বিক্ষোভকারীদের মিশনের এলাকা থেকে সরিয়ে দেয়। ফলে বাংলাদেশ মিশনের কোনো ধরনের ভৌত ক্ষয়ক্ষতি হয়নি এবং মিশনের কর্মকর্তারাও নিরাপদ রয়েছেন।

নিরাপত্তাজনিত কারণ বিবেচনায় বাংলাদেশের কলকাতা মিশন সাময়িকভাবে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান কার্যক্রম বন্ধ রেখেছে।

সম্প্রতি ভারতে অবস্থিত বিভিন্ন বাংলাদেশ মিশনের সামনে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে একাধিক বিক্ষোভ ও সহিংস ঘটনার অভিযোগ উঠেছে। এর আগে কয়েকটি মিশনে হামলা এবং একটি ভিসা সেন্টারে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পাশাপাশি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার অভিযোগও সামনে এসেছে।

সবশেষ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশের পাল্টা কূটনৈতিক পদক্ষেপের পর এসব বিক্ষোভ আরও তীব্র রূপ নেয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এর আগে বিক্ষোভকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করলেও, এই প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার ঘটনা ঘটেছে।