tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে

আজ ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা আজ নবম স্থানে অবস্থান করছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা যায়।

আজ ঢাকার সবচেয়ে দূষিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে দক্ষিণ পল্লবী (২২১) ও কল্যাণপুর (২১৮)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এরপর রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা, গোড়ান, তেজগাঁওয়ের শান্তা ফোরাম, পীরেরবাগ রেললাইন, বেচারাম দেউড়ি এবং মাদানি সরণির বেজ এজওয়াটার। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উচ্চমাত্রার উপস্থিতি। সকালে ঢাকার বাতাসে এই কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানদণ্ডের তুলনায় ২০ গুণেরও বেশি পাওয়া গেছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয় পর্যায়ে পড়ে। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে বাতাসের মান দুর্যোগপূর্ণ বলে ধরা হয়।