tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীঢাকায় আজকের কর্মসূচি

ঢাকায় আজকের কর্মসূচি

রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের একাধিক কর্মসূচি রয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত তালিকা নিচে তুলে ধরা হলো।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

  • সকাল ১১টা: সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিএনপির কর্মসূচি

  • সকাল ১১টা ৩০ মিনিট: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কর্মপরিকল্পনার উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
  • রাত ৯টা: বনানী সংসদ সদস্য আবাসিক এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী অফিস উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কর্মসূচি

  • সকাল ১০টা: হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টমার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যান বিষয়ে আয়োজিত এক কর্মশালায় অংশগ্রহণ করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।