tanaka

শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট, বসেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’ উপস্থাপনা অমিতাভের

শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোট গুরুতর না হলেও হাঁটুর সমস্যার কারণে দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে বলে...
প্রচ্ছদশিক্ষাঙ্গনকড়া নিরাপত্তায় চলছে জকসু নির্বাচন

কড়া নিরাপত্তায় চলছে জকসু নির্বাচন

চনকড়া নিরাপত্তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই কড়া নজরদারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা ক্যাম্পাসে প্রবেশ করছেন।

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা দ্বিতীয় গেট দিয়ে পাস কার্ড প্রদর্শনের মাধ্যমে ক্যাম্পাসে ঢুকছেন। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ভোটার শিক্ষার্থীদের কেবল ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোট শেষে শিক্ষার্থীরা ২ ও ৩ নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের আগেই শুধু ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন। কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাসের বাইরে যাতায়াত করা যাবে না। নির্বাচনের দিন ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া, ক্যাম্পাসে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোটগ্রহণ চলাকালীন ক্যাম্পাসে ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত মেডিকেল টিম ক্যাম্পাসে অবস্থান করবে। পাশাপাশি, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত নন এমন কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।