tanaka
প্রচ্ছদআদালতজি কে শামীমের খালাসের রায় স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন

জি কে শামীমের খালাসের রায় স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি কে শামীমকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগ থেকে খালাসের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

রোববার চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে। খালাসের রায় স্থগিত চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপক্ষ।

এর আগে গত ৭ আগস্ট সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অর্থপাচারের অভিযোগের মামলায় জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। ওইদিন বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।