tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকভেনেজুয়েলায় মার্কিন অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণে মার্কিন সামরিক অভিযানে কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) কিউবা সরকার জানিয়েছে, নিহতদের স্মরণে আগামী ৫ ও ৬ জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

কিউবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানিয়েছে, নিহত কিউবানরা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে কিউবার সামরিক বাহিনীর পক্ষে মিশন পরিচালনা করছিলেন। সংস্থাটি দাবি করে, তারা হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে এবং বিভিন্ন স্থাপনায় বোমা হামলার ফলে নিহত হন। মৃত্যুর আগে নিকোলাস মাদুরোকে বাঁচাতে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।জানা গেছে, দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র লাতিন দেশ কিউবা। ভেনেজুয়েলাতে মাদুরো সরকারের পক্ষে সামরিক ও পুলিশি সহায়তা দিয়ে আসছে কিউবা।

শুক্রবার(২ জানুয়ারি) অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। সোমবার (৫ জানুয়ারি) মাদকসংক্রান্ত মামলায় তাদের যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। তবে প্রথম থেকেই মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।