tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার মৃত্যুতে শোক, তারেক রহমানের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাক্ষাৎ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক, তারেক রহমানের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। রবিবার (৪ জানুয়ারি) তারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবইয়ে স্বাক্ষর শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।