tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকজাপান সাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে টোকিও। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস-এর সরকারি সূত্রের বরাতে জাপানের সংবাদ সংস্থা কিয়োদা জানায়, উত্তর কোরিয়া থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র দুটি জাপান নিয়ন্ত্রিত সমুদ্র এলাকায় গিয়ে পড়ে। বিষয়টি দক্ষিণ কোরিয়াও নিশ্চিত করেছে। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যদিও জাপানের দাবি, ক্ষেপণাস্ত্রের সংখ্যা দুটি।

জাপানি সরকারি সূত্র অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো শেষ পর্যন্ত জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়ে। ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার পর জাপানের কোস্ট গার্ড সংশ্লিষ্ট এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে, বিশেষ করে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের বিষয়ে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া।