tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়জিয়াউর রহমান–খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

জিয়াউর রহমান–খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে সাধারণ মানুষের প্রবেশের জন্য সমাধিস্থল খুলে দেওয়া হয়।

এদিন সকাল থেকেই সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের অনেকে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ওই এলাকায় ভিড় করেন। উদ্যান বন্ধ থাকায় বিজয় সরণি মোড়ে জিয়া উদ্যানের প্রবেশমুখে ব্যারিকেডের সামনে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। সমাধিস্থলে প্রবেশ করতে না পেরে অনেকে সড়কের পাশেই দাঁড়িয়ে দোয়া করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংস্কারকাজ চলমান থাকায় এর আগে উদ্যানের ভেতরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে কাজ শেষ হওয়ায় তা পুনরায় উন্মুক্ত করা হয়েছে। পুরো উদ্যান এলাকায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

এর আগে গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পাশাপাশি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ পূর্ববর্তী জটিলতাগুলো আরও গুরুতর হয়ে ওঠে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়, যেখানে তিনি মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।