tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র–সংক্রান্ত সংশোধিত নির্দেশনা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়া এবং পরীক্ষার নিয়মাবলি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর শুক্রবার রাতেই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড–সংক্রান্ত এসএমএস পাঠানো হবে। প্রার্থীরা আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে (admit.dpe.gov.bd) ওয়েবসাইটে Username ও Password ব্যবহার করে অথবা এসএসসির রোল নম্বর, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রবেশপত্রে উল্লেখ থাকবে।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, উত্তরপত্র, কাগজপত্র, ক্যালকুলেটর, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি, যেকোনো ধরনের ইলেকট্রনিক বা কমিউনিকেটিভ ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো পরীক্ষার্থী এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে তাঁকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া, অসাধু চক্রের যেকোনো ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য পরীক্ষার্থীদের বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।