শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে স্বৈরাচারের দোসর এবং নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা রোধে যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে। নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনে লক্ষাধিক মানুষের সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশ থেকেই দেশের বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হবে।



