tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীরাজধানীর ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ থানার জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম জান্নাতারা রুমী। তিনি এনসিপি’র ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তার বাড়ি নওগাঁর পত্নীতলায়। বাবা জাকির হোসেন।

হাজারীবাগ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, “জিগাতলার পুরাতন কাঁচাবাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে রুমীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।”

পরিদর্শক (তদন্ত) শাহদাত হোসেন জানান, “জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পাই যে জিগাতলার ছাত্রী হোস্টেলে একজন আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে গিয়ে আমরা রুমীর মৃতদেহ দেখেছি। হোস্টেলের ঘরগুলো হার্ডবোর্ড দিয়ে পার্টিশন করা, তাই পাশের রুম থেকে কিছুটা দেখা যায়। সকালে গৃহকর্মী পাশের রুমের ফাঁক দিয়ে রুমীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “রুমীর ঘরে ডিপ্রেশনের ওষুধ পাওয়া গেছে। পারিবারিক কারণে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। এই ঘটনার বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”