tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ১,০৪৩ গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ১,০৪৩ গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার

গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্টদের দমনের জন্য এই অভিযান পরিচালিত হচ্ছে। দুইদিনের ব্যবধানে এক হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছয়টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটি জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। রাত থেকেই পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট অভিযানে অংশগ্রহণ করে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসাইন জানান, অভিযানে একটি করে বিদেশি পিস্তল, রামদা, তলোয়ার, চাকু এবং রিচার্জেবল স্টানগান উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানায় ৯০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অবিলম্বে শুরু করা হয়েছে।

উল্লেখ্য, এর প্রায় ১০ মাস আগে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছিল। তখন গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পর সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই অভিযান চালানো হয়েছিল।