tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকদক্ষিণ লেবাননে আবারও ইসরাইলি হামলা

দক্ষিণ লেবাননে আবারও ইসরাইলি হামলা

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় পুনরায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বার্তা সংস্থা মেহের ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি দখলদার বাহিনী আল-ওয়াজ্জানি এলাকা এবং আল-মাজিদিয়াহর আশপাশে আর্টিলারি গোলাবর্ষণ করে। পৃথক এক ঘটনায় রাস আল-নাকুরা উপকূলে লেবানিজ জেলেদের নৌকাকে লক্ষ্য করে ইসরাইলি নৌযান থেকে গুলি ছোড়া হয়।

এছাড়া একটি ইসরাইলি বিমান লেবানিজ একটি মাছ ধরার নৌকার কাছাকাছি বোমা নিক্ষেপ করে। এসব হামলাকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।