tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীতিনতলা ভবনে আটকেপড়া বিড়াল উদ্ধার করল ফায়ার সার্ভিস

তিনতলা ভবনে আটকেপড়া বিড়াল উদ্ধার করল ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস দল প্রায়শই বিভিন্ন উচ্চতা যেমন গাছ, বহুতল ভবনের কার্নিশ বা সানশেড থেকে আটকে পড়া বিড়ালকে উদ্ধার করে বা তাদের ‘মানুষসহ যেকোন প্রাণী রক্ষা’ করার নীতির অংশ।

আজ বৃহস্পতিবার ঢাকার তেজকুনিপাড়ায় ৫ম তলা ভবনের তৃতীয় তলার কার্নিশে আটকেপড়া বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

বৃহস্পতিবার রাত ৮টায় তেজকুনিপাড়া ফার্মগেটে কালের কণ্ঠের এক সাংবাদিকের বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত মঙ্গলবার কোন এক সময় সাংবাদিকের বাসার তৃতীয় তলার কার্নিশের উপর আটকে পড়ে ওই পোশা বিড়ালটি। দুদিন ধরে নানাভাবে চেষ্টা করেও উদ্ধার করা যায়নি। পরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সাংবাদিক ফোন করেন ফায়ার সার্ভিসকে।

তাতক্ষণিক তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকারের তত্ত্বাবধানে লিডার মো. মোস্তফা কামালের নেতৃত্বে টিমের মাসুদ, জসিম উদ্দিন, শাকিল আহমেদ ও ইকবাল হোসেনের সহায়তায় বিড়ালটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিস তেজগাঁও স্টেশন লিডার মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্যোগ দুর্বিপাকে সবসময় আমরা কাজ করে যাচ্ছি। মানুষসহ যেকোন প্রাণ রক্ষা করা আমাদের দায়িত্ব।