tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই মহিলা ও এক পুরুষ রয়েছেন। এঘটনা আহত হয়েছেন দুই শিশুসহ আরও চারজন। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।