tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ডেমরায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেমরায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরার সালামবাগ এলাকার একটি বাসা থেকে রিনা বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

রিনার পুত্রবধূ ফাতেমা খাতুন বলেন, পারিবারিক কলহের জেরে নিজ রুমে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন আমার শাশুড়ি। পরে আমরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

নিহত রিনা বেগগের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার রড-মানকা গ্রামে। বর্তমানে ডেমরার সালামবাগ এলাকার একটি বাসায় স্বামী ইসমাইল হোসেনের সঙ্গে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।