বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তারেক রহমান ভোটার হয়েছেন কিনা—এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, “আমার জানা মতে না।”
তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।”



