tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের মূল বেতন

৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের মূল বেতন

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের প্রস্তুতি জোরদার হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে শুধু মূল বেতনই নয়, বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। বিশেষ করে মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

সূত্রগুলো বলছে, নতুন পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এ লক্ষ্যে মূল বেতন পুনর্নির্ধারণের পাশাপাশি ভাতা ও অন্যান্য সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

নবম জাতীয় পে-কমিশনের প্রস্তাব অনুযায়ী, বিদ্যমান ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব স্তরের কর্মচারীদের বেতন সমানুপাতিক হারে বৃদ্ধি করা হতে পারে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

২০ গ্রেডই বহাল রাখার সুপারিশ

নতুন পে-স্কেলেও বর্তমানের ২০টি গ্রেড বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৩৭৫ টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৭ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।

কোন গ্রেডে কত বেতন প্রস্তাব করা হয়েছে

গ্রেডবর্তমান মূল বেতন (টাকা)প্রস্তাবিত নতুন বেতন (টাকা)
১ম৭৮,০০০১,১৭,০০০
২য়৬৬,০০০৯৯,০০০
৩য়৫৬,৫০০৮৪,৭৫০
৪র্থ৫০,০০০৭৫,০০০
৫ম৪৩,০০০৬৪,৫০০
৬ষ্ঠ৩৫,৫০০৫৩,২৫০
৭ম২৯,০০০৪৩,৫০০
৮ম২৩,০০০৩৪,৫০০
৯ম২২,০০০৩৩,০০০
১০ম১৬,০০০২৪,০০০
১১তম১২,৫০০১৮,৭৫০
১২তম১১,৩০০১৬,৯৫০
১৩তম১১,০০০১৬,৫০০
১৪তম১০,২০০১৫,৩০০
১৫তম৯,৭০০১৪,৫৫০
১৬তম৯,৩০০১৩,৯৫০
১৭তম৯,০০০১৩,৫০০
১৮তম৮,৮০০১৩,২০০
১৯তম৮,৫০০১২,৭৫০
২০তম৮,২৫০১২,৩৭৫

নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এটি কার্যকর হওয়ার আগে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ও প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।