tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদজাতীয়৪৫ দিনের মধ্যে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির নির্দেশ

৪৫ দিনের মধ্যে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির নির্দেশ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত যেকোনো আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম রোববার বাসসকে জানান, সংশোধনী আবেদন ৪৫ দিনের বেশি সময় অনিষ্পন্ন রাখা যাবে না—এ বিষয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, ইসি এর আগেই অনেক আবেদন নিষ্পত্তি করছে বলেও তিনি উল্লেখ করেন।

চলতি সেপ্টেম্বর মাসের মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ‘ফরম-২’ কে আদর্শ হিসেবে গ্রহণ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি সংশোধনের আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে বাকি আছে ৮৭ হাজার ৬৪১টি আবেদন, যেগুলো দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে ইসি।

সূত্র: বাসস