tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদজাতীয়২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এবারের অধিবেশনে রোহিঙ্গা সংকট, গণতন্ত্রের পথে বাংলাদেশের যাত্রা, জলবায়ু পরিবর্তন ও শান্তিরক্ষা কার্যক্রমসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের শক্ত অবস্থান তুলে ধরা হবে।

তৌহিদ হোসেন জানান, এবারের অধিবেশনের প্রতিপাদ্য ‘Better Together: 80 years and more for peace, development and human rights’—যেখানে সংঘাত, মানবাধিকার লঙ্ঘন ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে।

প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সভা

৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে অনুষ্ঠিত হবে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন। রোহিঙ্গা ইস্যুকে ঘিরে এটি হবে প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টার উদ্যোগেই এ সভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি কক্সবাজারে অংশীদারদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর তিনি বিশ্ব যুব কর্মসূচির ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈঠকে যোগ দেবেন, যেখানে তরুণদের ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হবে। আর ২৬ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে তিনি বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। সেখানে গণতন্ত্রের যাত্রা, সংস্কার কার্যক্রম, শান্তিরক্ষা, রোহিঙ্গা সংকট, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন, অভিবাসন, কৃত্রিম বুদ্ধিমত্তা–সংক্রান্ত চ্যালেঞ্জ এবং ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে বক্তব্য রাখবেন।

দ্বিপাক্ষিক বৈঠক ও অন্যান্য কর্মসূচি

সংবাদ সম্মেলনে জানানো হয়, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া আরও কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা কমনওয়েলথ, ওআইসি, জি-৭৭, বিমস্টেকসহ বিভিন্ন সাইডলাইন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

তৌহিদ হোসেন বলেন, সরকারের প্রধান লক্ষ্য জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করা। এবারের অধিবেশন সেই অগ্রযাত্রা বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ করে দেবে।