tanaka
প্রচ্ছদসারাদেশ১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালি, নেতৃত্ব দেবেন উপাচার্য

১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালি, নেতৃত্ব দেবেন উপাচার্য

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর বর্ণাঢ্য বিজয় র‌্যালির আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে সকাল ৯টায় এ কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যালিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে অপরাজেয় বাংলার পাদদেশে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কর্মসূচিতে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আয়োজক সূত্রে জানা গেছে, অপরাজেয় বাংলা থেকে র‌্যালিটি শুরু হয়ে টিএসসি প্রদক্ষিণ করে স্মৃতি চিরন্তনে গিয়ে শেষ হবে। পরে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে।

মহান বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতেই এ আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।