tanaka
প্রচ্ছদসারাদেশ১৪৪ ধারা-অবরোধে অচল খাগড়াছড়ি, থমথমে গুইমারা

১৪৪ ধারা-অবরোধে অচল খাগড়াছড়ি, থমথমে গুইমারা

খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে অনির্দিষ্টকালের সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে জনজীবন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে অবরোধকারীরা। বাজারঘাট, যান চলাচল বন্ধ থাকায় জেলার সার্বিক পরিস্থিতি স্থবির হয়ে পড়েছে।

‘জুম্ম ছাত্র-জনতা’ নামের একটি সংগঠন খাগড়াছড়ির সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে এই অবরোধের ডাক দেয়। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে রোববার গুইমারায় ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে তিনজন নিহত হন। আহত হন ১৩ সেনা সদস্য ও ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন। ঘটনার পর গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার দুপুর ২টা থেকে খাগড়াছড়ি সদর ও পৌরসভায় এবং গুইমারায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি রয়েছে।

খাগড়াছড়ির সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, অবরোধ চলাকালে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা তৎপর।