সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার আওতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী।
গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।



