tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতি১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা

১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা

১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভা। নবীন ও প্রবীণদের সমন্বয়ে ৩০ সদস্যের এ মন্ত্রিসভায় থাকবেন ১২ জন পূর্ণমন্ত্রী এবং প্রায় ১৮ জন প্রতিমন্ত্রী।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় বিএনপির অনেক সিনিয়র নেতা স্থান না-ও পেতে পারেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দক্ষ, অভিজ্ঞ ও অপেক্ষাকৃত নবীন নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছেন। তবে দলের কয়েকজন অভিজ্ঞ নেতাও গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন।

বর্তমান সরকারের অন্তত দু’জন সদস্য নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলেও আলোচনা রয়েছে। পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেওয়া হতে পারে। বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর কয়েকজন নেতাও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।

মঙ্গলবার নতুন মন্ত্রীদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে বলে জানা গেছে। সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। তবে চূড়ান্ত তালিকা সম্পর্কে বিএনপি চেয়ারম্যান ছাড়া অন্য কেউ নিশ্চিত নন বলে দলীয় নেতারা জানিয়েছেন।

সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থীদের বায়োডাটা ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। যোগ্যতা, অভিজ্ঞতা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই মন্ত্রিসভার সদস্য চূড়ান্ত করছেন তারেক রহমান।