tanaka

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল ৭ বছরের শিশুর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার...
প্রচ্ছদআন্তর্জাতিকহোয়াইট হাউস বৈঠকের আগে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের অসন্তোষ

হোয়াইট হাউস বৈঠকের আগে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের অসন্তোষ

হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর ওভাল অফিসে দুই নেতার এটিই প্রথম মুখোমুখি বৈঠক।

বৈঠকের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের গোপন পারমাণবিক স্থাপনা সম্পর্কে নেতানিয়াহুর নতুন করে তাকে কিছু জানানোর প্রয়োজন নেই। তার দাবি, যুক্তরাষ্ট্রকে সংঘাতে সম্পৃক্ত রাখার লক্ষ্যেই ইসরাইলের পক্ষ থেকে এসব বিষয় বারবার সামনে আনা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা চলার সংবেদনশীল সময়ে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনায় অগ্রগতি না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আবারও হামলা চালানো হতে পারে।

ইরানের বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে নেতানিয়াহু সরকার। তবে যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ নিয়ে জনসমর্থন কমে যাওয়ায় বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্যও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তা সত্ত্বেও ট্রাম্প জানিয়েছেন, ইরান ইস্যুতে কিছু মতপার্থক্য থাকলেও ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সামরিক সহায়তা অব্যাহত থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে নিজের জনপ্রিয়তা হ্রাস এবং যুদ্ধকে ঘিরে বাড়তে থাকা সমালোচনার চাপ সামাল দিতে নেতানিয়াহু এবার তুলনামূলক নমনীয় অবস্থান নিতে পারেন।

সূত্র: আল-জাজিরা