tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনহাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা রাজেশ শর্মা, সুস্থতার পথে

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা রাজেশ শর্মা, সুস্থতার পথে

প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অবশেষে বাসায় ফিরেছেন ভারতীয় অভিনেতা রাজেশ শর্মা। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী এক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ঘনিষ্ঠ সহকারী। তিনি জানান, শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফেরেন রাজেশ শর্মা। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই।

সহকারী বলেন, “রাজেশদা এখন অনেকটাই সুস্থ। শুক্রবার তাকে বাসায় নিয়ে এসেছি। চিকিৎসক এক সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন। এরপর আগামী ২ আগস্ট লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে ‘রাগিনী এমএমএস ২’-এর শুটিংয়ে অংশ নেবেন। পরে মুম্বাইয়ে আরও একটি হিন্দি সিনেমার কাজ করবেন। তবে সবই চিকিৎসকের অনুমতির ওপর নির্ভর করবে।”

এর আগে রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। দাবি করা হয়েছিল, বিষাক্ত মাকড়সার কামড়ে তার শরীরে গুরুতর সংক্রমণ হয়েছে। তবে অভিনেতার পক্ষ থেকে পরে জানানো হয়, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

রাজেশ শর্মার সহকারী জানান, হায়দরাবাদে শুটিংয়ের সময় কোনো দুর্ঘটনা ঘটেনি। কলকাতায় ফেরার কয়েক দিন পর হঠাৎ তার পায়ে সংক্রমণ দেখা দেয়। দীর্ঘদিনের উচ্চ রক্তে শর্করার (হাই সুগার) কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, “হাই সুগার থাকলে সংক্রমণ সহজেই বাড়তে পারে। পা চুলকাতে গিয়ে ত্বকে ক্ষত তৈরি হয়েছিল। সংক্রমণ কেবল ত্বকেই সীমাবদ্ধ ছিল, শরীরের ভেতরে ছড়ায়নি। কিন্তু ভুল তথ্য ছড়িয়ে পড়ায় অনেকেই অযথা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।”

এদিকে রাজেশ শর্মার শারীরিক অবস্থার উন্নতিতে স্বস্তি ফিরেছে তার পরিবার ও ভক্তদের মধ্যে। নির্ধারিত বিশ্রাম শেষে চিকিৎসকের অনুমতি পেলেই আবারও ক্যামেরার সামনে ফিরবেন তিনি। লন্ডনে নির্ধারিত শুটিংয়ে অংশ নেওয়ার মধ্য দিয়েই কাজে ফেরার পরিকল্পনা রয়েছে।