tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকহারানো ছাগল খুঁজতে গিয়ে সোনার সন্ধান, কেনিয়ায় ‘গোল্ড রাশ’

হারানো ছাগল খুঁজতে গিয়ে সোনার সন্ধান, কেনিয়ায় ‘গোল্ড রাশ’

হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে নদীর তীরে সোনা অনুসন্ধানরত কয়েকজন নারীর সঙ্গে কাজে যোগ দিয়েছিলেন কেনিয়ার ছাগলপালক মানাসে লোমাচার। সেখানেই ৩৩ বছর বয়সী এই যুবক সোনার সন্ধান পান। পরে মাত্র ৩ গ্রাম সোনা বিক্রি করে তিনি পেয়েছেন প্রায় ৩৬ হাজার কেনিয়ান শিলিং, যা প্রায় ২৮০ মার্কিন ডলারের সমান।

লোমাচারের সোনা পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই পশ্চিম কেনিয়ার প্রত্যন্ত চেপোরোর গ্রামে শুরু হয় ব্যাপক ‘গোল্ড রাশ’। কয়েক সপ্তাহের মধ্যেই সোনার আশায় সেখানে ভিড় করেন হাজার হাজার মানুষ। স্থানীয় প্রশাসনের হিসাবে, একসময় এলাকাটিতে প্রায় ১০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

মাত্র এক মাস আগেও যে জায়গাটি ছিল ঝোপঝাড় ও পশুচারণের এলাকা, সেখানে এখন অসংখ্য গর্ত, মাটির স্তূপ ও অস্থায়ী খনিশিবির। মানুষের সংখ্যা বর্তমানে কমে প্রায় আড়াই হাজার হলেও সোনা খোঁজার কাজ থামেনি।

তবে শুধু লোমাচারের পাওয়া সোনাই যে এই ভিড়ের কারণ, তা নয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একই সময়ে ওই এলাকায় আরও কয়েকটি উল্লেখযোগ্য সোনার সন্ধান পাওয়া যায়। এসব খবর মুখে মুখে ছড়িয়ে পড়ার পরই সেখানে মানুষের