tanaka

কলকাতায় বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগে হোটেল বুকিং নিশ্চিত করা এবং নির্ধারিত আবাসনের বর্তমান অবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার পরামর্শ...
প্রচ্ছদজাতীয়হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এ ছাড়া একই সময়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছে ৪৮৫ জন।