tanaka

সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক, কক্সবাজারে কী করছেন অভিনেত্রী?

সমুদ্রের নীল জলরাশি আর বালুচরের মাঝে নতুন লুকে দেখা মিলল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ...
প্রচ্ছদরাজনীতিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন।

দিবসটি উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী এবং অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ।

শনিবার ভোর ৬টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। একই দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং অন্যান্য নেতারাও বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর ও সাংগঠনিক ইউনিটে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসচ্ছল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

৩১ মে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন জিয়াউর রহমান। তিনি ১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং ‘জেড ফোর্স’-এর অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণকারী জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পটপরিবর্তনের পর রাষ্ট্রীয় নেতৃত্বে আসেন এবং পরবর্তীতে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, কৃষি উন্নয়ন, জনশক্তি রপ্তানির প্রসার এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠার ধারণা প্রচারে তার অবদান উল্লেখযোগ্য হিসেবে বিবেচিত হয়।