tanaka
প্রচ্ছদজাতীয়হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১,২৮৭ শিশু।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে—৫ শিশু। এছাড়া ঢাকা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০,৬০৭ জনে। এর মধ্যে ৪,৪৬০ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

এ সময়ের মধ্যে সন্দেহভাজন ও নিশ্চিত রোগী মিলিয়ে মোট ২০,৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৭,০৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জনে।