tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকহামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না...

হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল

গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। এর মধ্যেই ইসরাইল জানিয়েছে, হামাস তাদের সব অস্ত্র ও সুড়ঙ্গ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস বা জমা না দেওয়া পর্যন্ত গাজা থেকে সেনা সরানো হবে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রধান নিকোলাই ম্লাদেনভ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ইসরাইলের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে এই অবস্থান জানানো হয়।

তবে শান্তিচুক্তি নিয়ে ইসরাইলের অভ্যন্তরেও মতবিরোধ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির ঘোষণা দেওয়ার পর দেশটির কয়েকজন কট্টরপন্থী মন্ত্রী এর বিরোধিতা করেছেন। তাদের দাবি, সরকার যে শর্তে সম্মতি জানিয়েছিল, প্রকাশিত চুক্তিতে তার ভিন্নতা রয়েছে। এ কারণে তারা নতুন করে ভোটের দাবি তুলেছেন।

অন্যদিকে হামাস জানিয়েছে, ইসরাইল চুক্তির শর্ত মেনে না চললে তারাও চুক্তির শর্ত পূরণ করবে না।

বৈঠকে ম্লাদেনভ গাজায় হামলা বন্ধের জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বলে জানা গেছে। তবে ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েকদিনেও গাজায় হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চুক্তির মধ্যস্থতায় থাকা মিশর, কাতার ও তুরস্ক ইসরাইলের অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছে। ফিলিস্তিনি পক্ষ জানিয়েছে, তারা চুক্তির পরবর্তী ধাপে এগোতে প্রস্তুত, তবে মধ্যস্থতাকারীদের কাছ থেকে স্পষ্ট সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

সূত্র: আল-জাজিরা